গ্লোবাল সিলেট
প্রকাশ : Mar 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আসামিদের হুমকি




  শান্তিগঞ্জ প্রতিনিধি::  সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সুনু মিয়াকে কুপিয়ে ও লাঠিপেটা করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত ব্যক্তি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখন চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ব্রেইন সার্জারীর বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের জন্য। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দরগাপাশা গ্রামে দীর্ঘদিন ধরে লন্ডনপ্রবাসী মোস্তাক আহমদের সঙ্গে আসাবুর রহমান চৌধুরীর জমি নিয়ে বিরোধ চলছিল। আসাবুর রহমান চৌধুরী ছোটভাই মোস্তাক আহমেদের জমিজমা এবং বাড়িঘর দখল করেন এবং সম্প্রতি প্রবাসী মোস্তাক আহমদ দেশে ফিরলে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। এই বিরোধ মেটানোর চেষ্টায় নিরপেক্ষ অবস্থান নেওয়ায় বড় ভাই সুনু মিয়া চৌধুরী বিবাদীদের রোষানলে পড়েন।

গত ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টা ৪৫ মিনিটে, অভিযোগ অনুযায়ী, আসাবুর রহমান চৌধুরী ধারালো দা দিয়ে সুনু মিয়ার মাথায় আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হন। এতে তাঁর স্ত্রী ও ছেলে সহযোগিতা করে এবং লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়, যেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে তামান্না বেগম শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন, যার মামলা নং ডিআর ৬৪৭(৩) এবং একমাস পার হলেও পুলিশ এখনো আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। বরং আসামিরা প্রকাশ্যে চলাফেরা করছে এবং বাদীপক্ষকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি বলেন, আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

1

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

2

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

3

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

4

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

5

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

6

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

7

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

8

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

9

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

10

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

11

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

12

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

13

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

14

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

15

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

16

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

17

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

18

ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

19

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

20