Global Sylhet24
প্রকাশ : Jun 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিরাইয়ে অটোরিকশা চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে রিহান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রিহান উপজেলার চরনাচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের মোহাম্মদ হিরা মিয়ার ছেলে।


মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিরাই-শ্যামারচর সড়কের বড়পুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।



স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাড়ির পাশে সড়কে খেলা করার সময় হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশার নিচে পড়ে গুরুতর আহত হয় শিশু রিহান। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে সিলেটের দিকে নেওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।


শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চরনাচর ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান,শিশুর লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন ব্যাটারিচালিত অটোরিকশাটি আটক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

1

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

2

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

3

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

4

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

5

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

6

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

7

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

8

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

9

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

10

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

11

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

12

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

13

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

14

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

15

ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

16

বদলে যাওয়া ক্যাম্পাস

17

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

18

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

19

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

20