Global Sylhet24
প্রকাশ : Jun 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

কোম্পানিগঞ্জ সড়কে পিকআপভ্যান উল্টে ২ কিশোরের মৃত্যু : আহত ১

সিলেটের আম্বরখানা-কোম্পানিগঞ্জ সড়কে গ্যাসের সিলিন্ডারবোঝাই পিকআপভ্যান উল্টে ২ কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক কিশোর। নিয়ন্ত্রন হারিয়ে পিকআপটি পথচারী তিন কিশোরের উপর উল্টে পড়ে গেলে এই হতাহত হয়।


গতকাল বৃহস্পতিবার (৫ জুন) রাতে সিলেটের আম্বরখানা-কোম্পানিগঞ্জ সড়কের ১০ নম্বর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার মিত্রিমহল দক্ষিণ গ্রামের শমর আলীর ছেলে জাবেদ (১৬) ও একই গ্রামের আশরাফ আলীর ছেলে ফাহিম। আহত আঞ্জাব আলীর ছেলে সুমন (১৫)।

 

জানা যায়, ১২ কেজি গ্যাসের ৬৫টি সিলিন্ডার নিয়ে একটি মিনি পিকআপ সিলেট থেকে কোম্পানিগঞ্জ যাচ্ছিলো। ১০ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় আসলে পিকআপটি উল্টে যায়। ওই সময় সড়কের পাশ দিয়ে যাওয়া জাবেদ, ফাহিম, সুমন তিন পথচারী পিকআপের নিচে চাপা পড়ে গুরুত আহত হন। পরে স্থানীয়রা দের উদ্ধার করে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাবেদকে মৃত ঘোষণা করেন।তখন ফাহিম ও সুমনকে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তাদের স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে ফাহিম মারা যান। আহত সুমনের অবস্থাও আশংকাজনক।


বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করেছে। তবে তার চালক পালিয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ মহান স্বাধীনতা দিবস

1

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

2

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

3

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

4

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

5

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

6

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

7

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

8

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

9

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

10

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

11

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

12

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

13

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

14

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

18

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

19

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

20