Global Sylhet24
প্রকাশ : Apr 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

নবীগঞ্জে ৫০ টাকা রিক্সা ভাড়া নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৫০

নবীগঞ্জ প্রতিনিধি ঃ- 

নবীগঞ্জ উপজেলায় রিক্সা ভাড়া চাওয়া নিয়ে বিরোধের জের ধরে দুইপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৯ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের কানাইপুর শান্তিনগর এলাকায় সংঘর্ষের ঘটে। স্থানীয়রা জানায়- মঙ্গলবার সকালে কানাইপুর শান্তিনগর এলাকার বাহার মিয়ার ছেলে রুহুল আমীন একই গ্রামের রুশন মিয়ার ছেলে আলমগীর মিয়ার কাছে পাওনা রিক্সা ভাড়া ৫০ টাকা চায়। পাওনা রিক্সা ভাড়া চাওয়ায়  আলমগীর ভাড়া না দিয়ে রুহুল আমীনের উপর ক্ষিপ্ত হয়ে উভয়ই বাগবিতÐায় জড়ায়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ইটপাটকেল ব্যবহার করলে স্থানীয় লোকজন সংঘর্ষ নিয়ন্ত্রনে ব্যর্থ হয়। প্রায় দুই ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়। 
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় বাহার মিয়ার ছেলে রুহুল আমীন (২৪), তার স্ত্রী জাহান্নাতুল বেগম (২১), জাহাঙ্গীর মিয়ার স্ত্রী তাহমিনা বেগম(২০), লালা মিয়ার ছেলে উজ্জল মিয়া (৩২), মন্নাফ মিয়ার ছেলে ইকবাল মিয়া (৪৫), রুশন মিয়ার ছেলে সিতন মিয়া (৩৩), বারিক মিয়ার ছেলে উজ্জল মিয়া (৩০), শাহান উল্লার স্ত্রী সুফিয়া বেগম (৪৫), শাহান উল্লার ছেলে উমর আলী (৬০)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপর আহতদের উপজেলা সদর হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন- সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে, কী কারণে সংঘর্ষের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

1

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

2

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

3

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

4

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

5

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

8

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

9

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

10

বদলে যাওয়া ক্যাম্পাস

11

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

12

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

13

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

14

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

15

বছর ঘুরে আজ খুশির ঈদ

16

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

17

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

18

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

19

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

20