Global Sylhet24
প্রকাশ : Jul 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার চোরাচালানী জব্দ

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২২ জুলাই) রাত থেকে বুধবার (২৩ জুলাই) ভোর পর্যন্ত ৪৮ বিজিবি ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির টহল দল এ অভিযান চালায়।

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কালাইরাগ, বিছনাকান্দি, সংগ্রাম, উৎমা, সোনারহাট, পাথর কোয়ারি, বাংলাবাজার এবং পান্থুমাই সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবির টহল দল চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সফলতা পেয়েছে।

জব্দকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে—

ভারতীয় ঔষধ, কসমেটিকস, ফেসওয়াশ, শ্যাম্পু, বডি স্প্রে, অলিভ অয়েল, ভিক্স, রেক্সোনা, চকলেট, গুড়া দুধ, সুপারি, গরু, জিরা, বিড়ি, মুভ অয়েন্টমেন্ট, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ ও অবৈধভাবে উত্তোলনে ব্যবহৃত পাথরবোঝাই নৌকা।

সব মিলিয়ে এসব পণ্যের বাজারমূল্য ২ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৩২০ টাকা বলে জানায় বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

1

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

2

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

3

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

4

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

5

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

6

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

7

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

8

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

9

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

10

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

11

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

12

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

13

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

14

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

15

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

16

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

17

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

18

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

19

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

20