Global Sylhet24
প্রকাশ : Jun 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইরান ‘ইসমাইল ফিকরি’ নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। আলজাজিরা সোমবার (১৬ জুন) এ তথ্য জানিয়েছে।

ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম ‘মিজান অনলাইন’ জানায়, দেশটির সুপ্রিম কোর্ট ফিকরির বিরুদ্ধে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে মৃত্যুদণ্ড দেয়, যা সম্প্রতি কার্যকর করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসমাইল ফিকরি ইরানের ‘শত্রু’ রাষ্ট্রগুলোর কাছে গোপন ও সংবেদনশীল তথ্য সরবরাহ করেছিলেন। তদন্তে জানা গেছে, তিনি মোসাদের দুটি কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলেন। ২০২৩ সালের ডিসেম্বরে ফিকরিকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়।

মিজান অনলাইন আরও জানিয়েছে, এই মৃত্যুদণ্ড মোসাদের গোয়েন্দা কার্যক্রমের জন্য একটি ‘গুরুতর ধাক্কা’ হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

1

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

2

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

3

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

4

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

5

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

6

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

7

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

8

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

9

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

10

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

11

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

12

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

13

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

14

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

15

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

16

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

17

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

18

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

19

আজ মহান স্বাধীনতা দিবস

20