Global Sylhet24
প্রকাশ : Aug 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

গাজীপুরে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে খুন করেছে দুর্বৃত্তরা। আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও নিহত তুহিনের বন্ধু শামিম জানান, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন সাংবাদিক তুহিন ও শামিম। এ সময় হঠাৎ একজন মহিলা কিছু লোকজন নিয়ে অস্ত্রের মহড়া দিচ্ছিলো। তুহিন দৌড়ে তাদের পিছু নিয়ে ভিডিও করছিলো। এতে ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল আলম বলেন, ‘আমরা কিছু ফুটেজ ও ক্লু পেয়েছি। সেগুলো বিশ্লেষণ করে খুনিদের শনাক্ত করার চেষ্টা করছি। জড়িত কেউই ছাড় পাবে না।’

এর আগে গতকাল (বুধবার, ৬ আগস্ট) গাজীপুরে প্রকাশ্য দিবালোকে ভুয়া সাংবাদিক দাবি করে আনোয়ার হোসেন সৌরভ নামে আরেক সাংবাদিককে পিটিয়ে ও ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থান থেঁতলে দেয় একদল দুর্বৃত্ত। থানার মাত্র দুইশ’ থেকে তিনশ’ গজের মধ্যে পুলিশের উপস্থিতিতে এমন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে।

সৌরভ দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

3

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

4

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

5

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

6

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

7

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

8

বদলে যাওয়া ক্যাম্পাস

9

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

10

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

11

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

12

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

13

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

14

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

15

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

16

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

17

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

18

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

19

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

20