Global Sylhet24
প্রকাশ : May 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে মাসুক হত্যার রায় ঘোষণা, ৪ ভাইসহ ৮জনের মৃত্যুদণ্ডের আদেশ

সিলেটে মাসুক মিয়া হত্যা মামলায় রায় ঘোষণা করা হয়েছে। রায়ে তার ৪ ভাই, দুই ভাবীসহ মোট ৮জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

 


সোমবার ( ২৬ মে) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন।

 

মাসুক মিয়া (৩৫) ওসমানীনগর উপজেলার গুপ্তপাড়া গ্রামের শেখ মদরিছ আলীর ছেলে।

 

এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৩ জুন বিকেলে বাড়ি থেকে গোয়ালাবাজারের উদ্দেশ্যে বের হয়েছিলেন মাসুক মিয়া। পরদিন দাসপাড়ায় ধানক্ষেতে তার ক্ষতবিক্ষত মরদেহ দেখে এলাকায় মাইকিং করা হয়। সংবাদ পেয়ে মাসুকের ভাই আলফু ও শেখ তোতা মরদেহ শনাক্ত করেন।

 

পরে আলফু মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে থানায় মামলা দায়ের করেন। তবে মামলার তদন্ত করতে গিয়ে সন্দেহ হয় ওসমানীনগর থানার তৎকালীন পরিদর্শক এসএম মাঈন উদ্দিনের। তিনি মাসুকের ভাই আলফু, পংকী ও তোতাকে আটক করেন।

 

পরে ওসমানীনগর থানার এসআই মমিনুল বাদী হয়ে আরেকটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্তি পিপি আল আসলাম মুমিন জানান, বিদেশ থেকে ভাইদের কাছে টাকা পাঠাতেন মাসুক। সেই টাকায় কেনা জমি তার নামে লিখে দিতে বললে বিরোধ দেখা দেয় এবং তারই জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।

 

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন হলেন,  মাসুকের ৪ ভাই শেখ আলফু মিয়া (৪১), শেখ পংকী মিয়া (৪৩), শেখ তোতা মিয়া (৫৭), শেখ আব্দুর রব ওরফে লেবু মিয়া (৬৩), ভ্রাতৃবধূ শেখ পংকী মিয়ার স্ত্রী লাভলী বেগম, লেবু মিয়ার স্ত্রী শেখ আনোয়ারা বেগম (৪৮), একই গ্রামের মৃত আখলাছ আলীর ছেলে ফখর উদ্দিন ওরফে অহর (৪৬) ও গ্রামতলা দাসপাড়া গ্রামের আলা উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন ওরফে দিপু মিয়া (৪৩)। তাদের মধ্যে দিপু মিয়া ছাড়া সবাই রায় ঘোষণাকালে উপস্থিত ছিলেন।


 
রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. সোহেল রানা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

1

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

2

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

3

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

4

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

7

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

8

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

9

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

10

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

11

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

12

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

13

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

14

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

15

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

16

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

17

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

18

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

19

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

20