Global Sylhet24
প্রকাশ : May 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী মন্দবাগ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৮২ লাখ ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বুধবার (৭ মে) বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মন্দবাগ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এতে ১ লাখ ১৮ হাজার ২৩০ পিস ভারতীয় বাঁজি, ভারতীয় নেহা মেহেদি, ‘গোল্ড ব্লিচি’ ক্রিম ও ‘হার্ডন ব্লু’ ক্যাপসুলসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত পণ্যগুলো আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

বিজিবির দাবি, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য প্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চোরাচালানবিরোধী এ ধরনের সফল অভিযান স্থানীয়দের মধ্যে সন্তোষ ও আশাবাদের সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

1

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

2

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

3

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

4

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

5

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

6

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

7

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

8

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

9

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

10

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

11

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

12

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

13

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

14

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

15

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

16

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

17

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

18

ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

19

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

20