Global Sylhet24
প্রকাশ : May 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতক উপজেলা প্রকল্প কর্মকর্তাকে বদলি, ঘুষ ও দুর্নীতির অভিযোগ

সুনামগঞ্জের ছাতক উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকতা-পিআইও কেএম মাহবুর রহমানকে ঘুষ, অনিয়ম ও লুটপাটের অভিযোগে ছাতক থেকে ভোলার দৌলতখান উপজেলায় বদলি করা হয়েছে।

 


সোমবার বিকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালকের (প্রশাসন-১) উপসচিব তাসনুভা নাশতারান স্বাক্ষরিত অফিস আদেশে কেএম মাহবুর রহমানকে ভোলা জেলার দৌলতখান উপজেলায় বদলি করেন। ২ জুনের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান না করলে বর্তমান কর্মস্থল হতে স্ট্যান্ডরিলিজ বলে গণ্য করা হবে।

 

জানা গেছে, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ছাতকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-পিআইও হিসেবে যোগদান করেন কেএম মাহবুব রহমান। তিনি যোগদানের পর থেকে উপজেলায় বিভিন্ন প্রকল্প বাস্তাবায়নে লাখ লাখ টাকার ঘুস-বাণিজ্য, ভুয়া প্রকল্প, নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে।

 

২০২৪-২০২৫ অর্থবছরের টিআর, কাবিখা, কাবিটা ও এডিপির ২২৭টি প্রকল্পের বিষয়ে সম্প্রতি আবারও ঘুষ গ্রহণের অভিযোগ উঠে। তার বিরুদ্ধে।বিভিন্ন প্রকল্পের চেয়ারম্যান ও সেক্রেটারিদের কাছ থেকে অফিসে কার্য-সহকারী নাজমুল ইসলাম, ভারপ্রাপ্ত দোয়ারাবাজার উপজেলার প্রকল্প বাস্তবায়ন পিআইও লুৎফুর রহমান ও বদলি করা পিআইও কেএম মাহবুর রহমানসহ তিনজন মিলে ১৮ লাখ টাকা ঘুস হাতিয়ে নিয়েছেন।

 

এ ঘুসের টাকার ভাগবাটোয়ারা নিয়ে গত ১৪ মে দুই পিআইও লুৎফুর রহমান ও কেএম মাহবুর রহমান মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

 

এ ঘটনার সূত্র ধরে ১৬ মে উপজেলা পরিষদের সামনে বিকালে অফিসের কার্য-সহকারী নাজমুল ইসলাম ও কেএম মাহবুর রহমানের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছিল। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম ঘটনাস্থলে এসে দুজনের বক্তব্য শুনে তাদের ডাকবাংলোয় নিয়ে যান।

 

এ সময় ইউএনওর সঙ্গে পিআইওর বাগবিতণ্ডা হয়। এ সময় উপস্থিত ছিলেন পিআইও কার্যালয়ের কার্য-সহকারী নাজমুল ইসলামও। এ নিয়ে আলোচনা হয় এবং প্রকল্পের কোনো ধরনের ঘুস গ্রহণের অভিযোগ ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।

 

পরদিন ১৭ মে শনিবার অফিস করেননি পিআইও কেএম মাহবুব রহমান। ওই দিন রাতে ইউএনও বরাবরে তিন দিনের ছুটি চেয়ে একটি আবেদন লিখে ইউএনওকে না দিয়েই তার নিজ কার্যালয়ের টেবিলে রেখে ছাতক ছেড়ে যান পিআইও কেএম মাহবুব রহমান।

 

পিআইও কেএম মাহবুর রহমান অনুপস্থিত থাকায় প্রকল্পের কমিটির সদস্যরা পিআইও কার্যালয়ে কাজ করেও বিলের টাকা পাচ্ছেন না। এ নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় পিআইও কেএম মাহবুর রহমানের বিরুদ্ধে একাধিকবার সংবাদ প্রকাশ করা হয়েছে। তার ঘুস কেলেংকারি ও অনিয়ম দুর্নীতির ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ করেন। উপজেলার উত্তর খুরমা ইউপির আলমপুর গ্রামের আলী আহমদ বাদী হয়ে এসব অভিযোগ করেছেন।

 

গত ২৫ ফেব্রুয়ারি থেকে চলতি ১৪ মে পর্যন্ত ট্রেনিংয়ের নামে দুই মাস ছাতক উপজেলার পিআইওর অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন দোয়ারাবাজার উপজেলা প্রকল্প কর্মকর্তা-পিআইও লুৎফুর রহমান।

 

দুই পিআইওর ঘুস-দুর্নীতি প্রকাশের ভয়ে কার্য-সহকারী নাজমুল ইসলামকে ছাতক থেকে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় বদলি করা হয়। তার কুকর্ম ঢাকতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযুক্ত করে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন পিআইও কেএম মাহবুর রহমান।

 

সুনামগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাসিবুল হাসান ডিও পিআইও কেএম মাহবুর রহমানের বদলি আদেশের ঘটনায় বলেন, দ্রুত ছাতকে একজন পিআইও দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

1

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

2

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

3

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

4

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

5

ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

6

বছর ঘুরে আজ খুশির ঈদ

7

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

8

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

11

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

12

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

13

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

14

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

15

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

16

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

17

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

18

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

19

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

20