Global Sylhet24
প্রকাশ : May 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

বড়লেখায় ভূমি অফিসে জালিয়াতি, সাবেক প্রধান সহকারিসহ ৪ জন জেলে

মৌলভীবাজারের বড়লেখা খতিয়ান জালিয়াতির অপরাধে উপজেলা ভূমি অফিসের সাবেক প্রধান সহকারি কাম ষাট মুদ্রাক্ষরিক, পরিচ্ছন্নতাকর্মী ও দুইজন ভূমি মালিকসহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সার্ভেয়ার শামসুল হুদার খতিয়ান জালিয়াতি মামলায় পুলিশ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে।


আটককৃতরা হলেন- উপজেলা ভূমি অফিসের সাবেক প্রধান সহকারি কাম ষাট মুদ্রাক্ষরিক রাসেন্দ্র কুমার দাস (বর্তমান কর্মস্থল শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিস), পরিচ্ছন্নতাকর্মী কাব্য চন্দ এবং দু্জন ভূমি মালিক।



সংশ্লিষ্ট সূ্ত্রে জানা গেছে, এক ভূমি মালিক ২০১৯ সালে একটি খতিয়ানের দুই দাগের ভূমি নামজারি করেন। এসিল্যান্ড অফিসের প্রধান সহকারি কাম ষাট মুদ্রাক্ষরিক রাসেন্দ্র কুমার দাস, পরিচ্ছন্নতাকর্মী কাব্য চন্দ বিরাট অঙ্কের উৎকোচের বিনিময়ে খতিয়ানের দুই দাগের ভূমির সাথে সরকারি ১/১ খতিয়ানের ‘খ’ তফশিলের আরো একটি দাগের ১২ শতাংশ ভূমি তৎকালিন এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে ভলিয়মে রেকর্ড করে রাখেন। শুধু তাই নয়, সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা মজিদ মিয়া মোটা অঙ্কের ঘুসের বিনিময়ে জালিয়াতির মাধ্যমে নামজারিকৃত উক্ত খতিয়ানের ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন।


বৃহস্পতিবার বিষয়টি সার্ভেয়ার শামসুল হুদার নজরে আসলে তাৎক্ষণিক বিষয়টি তিনি সহকারি কমিশনার (ভূমি)-কে জানালে তিনি (এসিল্যান্ড) আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এসিল্যান্ড অভিযুক্তদের খবর দিয়ে অফিসে নিয়ে আটক করে পুলিশে সোপর্দ করেন। এব্যাপারে অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে থানায় খতিয়ান জালিয়াতির অপরাধে মামলা করেছেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শামসুল হুদা।


সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনজন ভূমি মালিক ও অফিসের দুইজন স্টাফ মিলে খতিয়ান জালিয়াতির প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিক তদের চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এব্যাপারে ৫ জনকে আসামি করে সার্ভেয়ার বাদি হয়ে থানায় জালিয়াতি মামলা হয়েছে।


বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান জানান, খতিয়ান জালিয়াতির মামলায় গ্রেফতার ৪ আসামিকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

1

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

2

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

বদলে যাওয়া ক্যাম্পাস

5

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

6

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

7

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

8

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

9

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

10

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

11

বছর ঘুরে আজ খুশির ঈদ

12

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

13

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

14

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

15

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

16

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

17

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

18

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

19

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

20