Global Sylhet24
প্রকাশ : Apr 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিরাই উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

দিরাই প্রতিনিধিঃ দিরাই উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় থানা রোডস্থ উপজেলা বিএনপি কার্যালয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আমির হোসেন’র সভাপতিত্বে ও সদস্য সচিব মঈণ উদ্দিন চৌধুরী মাসুক এর পরিচালনায় অনুষ্ঠানে ২১ সদস্যদের মধ্যে ২০ জন উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় দীর্ঘদিন ধরে যারা বিগত আন্দোলন সংগ্রামে মাঠে সক্রিয় ছিল তাদের অনেকেই উপজেলার আহবায়ক কমিটিতে স্হান পায়নি। সেজন্য আমরা বিচ্ছিন্নভাবে এতদিন আমরা একসাথে বসতে পারিনি। এখন সকল ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। এবং উপজেলার ৯ টি ইউনিয়নে প্রকৃত ত্যাগী নেতাদের কমিটিতে রাখার সিদ্ধান্ত হয়। এবং এখন থেকে দলের সকল কর্মসূচি একসাথে একই ব্যানারে পালিত হবে, কোন বলয় থাকবে না। সভায় আরো সিদ্ধান্ত হয় এখন বৈশাখ মাস একমাত্র সোনার ফসল ঘরে তুলতে সবাই ব্যস্ত। আগামী ১৫ দিন কোন কর্মসূচি থাকবে না ফসল কাঁটা শেষ হলে উপজেলার ৯ টি ইউনিয়নে সফর করে তৃনমূলের মতামতের ভিত্তিতে ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন করা হবে। সভায় বিএনপির সদ্য সাবেক সভাপতি কামরুজ্জামান মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি সাবেক মেয়র হাজী আহমদ মিয়া, সাবেক সভাপতি আব্দুস শহীদ চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী বিএনপির সকল সহ মরহুম নেতাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁদের স্মরণে একটি শোকসভার আয়োজনের সিদ্ধান্ত হয়। সভায় বিগত ১৫ বছর আন্দোলন সংগ্রামে যারা জীবন দিয়েছেন বিশেষ করে ৫ আগষ্টের আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিএনপির চেয়ারপার্সন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দিরাই শাল্লার সাবেক এমপি কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির চৌধুরীর রোগ মুক্তি কামনা করা হয়। সভায় বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দাই মিয়া,আব্দুর রশিদ চৌধুরী,আব্দুল কাইয়ুম, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, আব্দুল করিম চৌধুরী, কবির মিয়া,আহবায়ক কমিটির অন্যান্য সদস্য শাহানা আলম চৌধুরী, আব্দুল ওয়াদুদ চৌধুরী, নুরুল হক তালুকদার, পংকজ দাস, শোয়েব হাসান, এডভোকেট ওবায়দুর রহমান চৌধুরী মিশু, আবু সাইদ চৌধুরী, সুমন মিয়া, ইফতেখার মোঃ নাবিল চৌধুরী, আবুল খায়ের চৌধুরী আবু, কামরুল ইসলাম ও শোকেশ দাস। পরিচিতি সভা শেষে তাঁরা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাছির চৌধুরীর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

1

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

2

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

5

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

6

আজ মহান স্বাধীনতা দিবস

7

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

8

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

9

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

10

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

11

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

12

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

13

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

14

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

15

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

16

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

17

বছর ঘুরে আজ খুশির ঈদ

18

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

19

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

20