Global Sylhet24
প্রকাশ : May 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

দাবানলে পুড়ছে ইসরাইল, ‘জরুরি অবস্থা’ ঘোষণা

দাবানলে পুড়ছে ইসরাইল। অধিকৃত জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানলের আগুন। এই পরিস্থিতিকে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রান্স২৪।

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন বলে ইসরায়েলের উদ্ধার সংস্থা জানিয়েছে। এমন পরিস্থিতিতে অগ্নিনির্বাপকদের সহায়তার জন্য সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন কাটজ।

এমডিএ জানিয়েছে, তারা প্রায় ২২ জনকে চিকিৎসা দিয়েছে। যাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বেশিরভাগই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন। তারা আরও জানিয়েছে, সতর্কতার মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে।

ইসরায়েল কাটজ তার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন, আমরা একটি জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি এবং জীবন বাঁচাতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে সব বাহিনীকে একত্রিত করতে হবে।

টাইমস অব ইসরাইল বলছে, ভয়াবহ তাপপ্রবাহ এবং তীব্র বাতাস থেকে দাবানলের সূত্রপাত হয়। যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনাও কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

1

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

2

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

3

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

4

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

5

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

6

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

7

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

8

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

9

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

10

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

11

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

12

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

13

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

14

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

15

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

16

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

17

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

18

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

19

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

20