Global Sylhet24
প্রকাশ : Aug 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাবাকে রগ কেটে হত্যা চেষ্টার অভিযোগে ছেলেকে হবিগঞ্জ থেকে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি দখলকে কেন্দ্র করে বাবাকে রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগে হবিগঞ্জ থেকে ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১২ আগস্ট) র‌্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


মামলার বিবরণে জানা যায়, নাসিরনগর উপজেলার তারাউল্লা এলাকার বাসিন্দা মো. ধনু মিয়ার দুই স্ত্রীর সংসার। প্রথম স্ত্রীর ঘরে ৫ ছেলে ও ১ মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে ২ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। দুই স্ত্রীর ৭ ছেলেকে আলাদাভাবে বাড়ি করে দেন তিনি। প্রথম পক্ষের ছেলেদের অংশ বুঝিয়ে দেওয়ার পরও বিবাদীরা তার কাছ থেকে আরও জমি দলিল করে নিতে চাপ দিতে থাকে। এতে রাজি না হওয়ায় কথাকাটাকাটির একপর্যায়ে গত ২৬ জুলাই সকাল ১০টার দিকে স্থানীয় মসজিদের সামনে ধনু মিয়াকে দা দিয়ে হাত, পা ও বুকে এলোপাতাড়ি কোপায় অভিযুক্তরা।

 

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ধনু মিয়া নাসিরনগর থানায় মামলা দায়ের করেন।

 

ঘটনার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিণখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মাসুক মিয়া (৩০) কে গ্রেফতার করে। তিনি ধনু মিয়ার প্রথম পক্ষের ছেলে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

1

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

2

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

3

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

4

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

5

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

6

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

7

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

8

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

9

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

10

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

13

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

14

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

15

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

16

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

17

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

18

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

19

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

20