Global Sylhet24
প্রকাশ : Jul 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

বান্দরবানে যুবককে পিটিয়ে হত্যা, দুই বন্ধু গ্রেফতার।

রোববার (২৭ জুলাই) দুপুরে আলেক্ষ্যং ইউনিয়নের তারাছা খালের বেক্ষ্যং ওয়াব্রাক্রী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ওই যুবকের নাম উসাইশৈ মারমা(১৮)। সে নোয়াপতং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খক্ষ্যং হেডম্যান পাড়ার শৈশৈ নু মারমার ছেলে। এ ঘটনায় পুলিশ হ্লাথোয়াই মারমা (৩৫) ও উনুপ্রু মারমা(২৬) নামে দুজনকে গ্রেফতার করেছে।


পুলিশ ও স্থানীয়রা জানায় গত শুক্রবার রাতে তিনবন্ধু মিলে শীলাবান্ধা গ্রামে মদপান করেন। সেখানে গভীর রাত পর্যন্ত মদপানে মেতেছিল। হঠাৎ নেশাগ্রস্ত অবস্থায় তাদের মাঝে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। রাগান্বিত হয়ে উসাইশৈকে এলাকার সিঁড়ি থেকে লাথি মেরে ফেলে দিয়ে আহত করেন। এতে ক্ষান্ত না হয়ে তার মাথায় পাথর দিয়ে বাড়ি মেরে হত্যা করে খালের ভাসিয়ে দেয়। ঘটনার শোনার পর পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে।  

পরে তারাছা খালের বেক্ষ্যং ওয়াব্রাক্রী থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 
 

আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তংচঙ্গ্য বলেন, গত শুক্রবার মদপানকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জেরে বন্ধুকে বন্ধু খুন করে। দুদিন পর খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


এবিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, বাগ্‌বিতণ্ডার জেরে হত্যার ঘটনায় তারাছা খালের বেক্ষ্যং ওয়াব্রাক্রী থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

1

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

2

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

3

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

4

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

5

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

6

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

7

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

8

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

9

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

10

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

11

আজ মহান স্বাধীনতা দিবস

12

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

13

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

14

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

15

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

16

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

17

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

18

ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

19

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

20