Global Sylhet24
প্রকাশ : May 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাবি ছাত্র হত্যায় আটক ৩ জনই বিভিন্ন অপরাধে জড়িত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া তিন আসামির বাড়ি মাদারীপুর জেলায়। এদের মধ্যে তামিম (৩০) ও পলাশ সরদার (৩০) সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের শিমুলতলা এলাকার বাসিন্দা এবং সম্রাট মল্লিক (২৮) ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাগমারা এলাকার।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ তিনজনই দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তামিম ও পলাশ আগে এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে চলাফেরা করতেন বলে দাবি করেছেন এলাকাবাসী। 

অপরদিকে সম্রাট মল্লিক একজন মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত এবং তার বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল।

ঝাউদি ইউনিয়নের শিমুলতলা এলাকার এরশাদ হাওলাদারের ছেলে তামিম ও কালাম সরদারের ছেলে পলাশ স্থানীয় আওয়ামী লীগ নেতা সোহেল খাঁ ও রুবেল খাঁর ঘনিষ্ঠ বলে জানা গেছে। তারা আওয়ামী লীগের কোনো পদ-পদবিতে না থাকলেও দলের ছত্রছায়ায় থেকে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা ঢাকা চলে যায় এবং আর এলাকায় ফেরেনি। তামিমের বাবা জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত এবং পলাশের বাবা কালাম সরদার এক সময় পালকী বহন করে জীবিকা নির্বাহ করতেন।

অন্যদিকে, ডাসারের যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মাদকাসক্ত হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত। কয়েক মাস আগে মসজিদের মাইক লাগানো নিয়ে ছাত্রদের মারধরের ঘটনায় তার বিরুদ্ধে ডাসার থানায় অভিযোগ দায়ের করা হয়।

স্থানীয় বাসিন্দা মাসুদ হোসেন বলেন, "এরা ভালো পরিবারের ছেলে না। চাঁদাবাজি, মাদকের সঙ্গে জড়িত ছিল। একসময় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের লাঠিয়াল হিসেবে কাজ করত। এখন তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করছে বলে শুনছি।"
ডাসারের স্থায়ী বাসিন্দা তুহিন জানান, “ঢাকার তিনশ ফিট, উত্তরা ও টিএসসি এলাকায় তাদের চাঁদাবাজির কথা শোনা যায়।”

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, "আমরা খোঁজ নিচ্ছি—তাদের বিরুদ্ধে থানায় কোনো মামলা রয়েছে কি না। খোঁজ নেওয়া শুরু হয়েছে।"

ডাসার থানার ওসি শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, "সম্রাটের বিরুদ্ধে ডাসার থানাসহ ডিএমপির রূপনগর থানায় তিনটি মাদক মামলা রয়েছে। তার ব্যাপারে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

1

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

2

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

3

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

4

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

5

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

6

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

7

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

8

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

9

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

10

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

11

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

12

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

13

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

14

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

15

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

16

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

17

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

18

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

19

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

20