সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টায় জৈন্তাপুর উপজেলার ৪ নং বাংলাবাজারে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
সভার শুরুতে তিনি উপস্থিত সবাইকে স্বাগত জানান এবং বিট পুলিশিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, অপরাধ দমনে শুধু পুলিশ নয়, সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম, উপ-পরিদর্শক জাকিরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল হালিম, মানবাধিকার সংগঠন হিট ফাউন্ডেশন জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি ইমাম উদ্দিন, পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতা ওয়াদুল মিয়া, ৪ নং বাংলাবাজার বালু ব্যবসায়ী সমিতির সভাপতি রফিক আহমেদ, উপজেলা যুবদলের কর্মী হেলাল খান, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজির আহমেদ এবং ইউনিয়ন কৃষকদলের সভাপতি তাজুল ইসলাম।বক্তারা ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, ইভটিজিং রোধ এবং সামাজিক ও রাষ্ট্রীয় অবক্ষয় দূরীকরণে পুলিশের পাশাপাশি জনগণের দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দেন। তারা পুলিশকে সঠিক ও সময়োপযোগী তথ্য দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় আমন্ত্রিত অতিথিরা শ্রমজীবী মানুষের জীবিকার অন্যতম মাধ্যম শ্রীপুর পাথর কোয়ারি পুনরায় চালুর দাবিতে অফিসার ইনচার্জের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
বক্তারা বলেন, কোয়ারি চালু হলে বেকারত্ব কমবে এবং জীবিকার তাগিদে মানুষ অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়ানো থেকে বিরত।
মন্তব্য করুন