Global Sylhet24
প্রকাশ : Mar 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

১১ উপজেলায় ২২ হাজার কৃষক পাচ্ছেন 'কৃষক কার্ড', পহেলা বৈশাখে উদ্বোধন

পরীক্ষামূলকভাবে সারাদেশের ১১টি উপজেলায় ২২ হাজার কৃষককে 'কৃষক কার্ড' দেবে সরকার। আসছে পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরে এই কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফার্মার্স কার্ড বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

পরীক্ষামূলকভাবে যেসব উপজেলায় কৃষক কার্ড দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে— টাঙ্গাইলের সদর, পঞ্চগড়ের সদর ও বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আর্দশ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলা।

বৈঠকে কৃষিমন্ত্রী মো. আমিনুর রশীদ, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল, দেশের কৃষকদের সহায়তায় কৃষক কার্ড চালু করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

1

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

2

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

3

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

4

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

5

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

6

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

7

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

8

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

9

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

10

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

11

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

12

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

13

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

14

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

15

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

16

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

17

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

18

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

19

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

20