Global Sylhet24
প্রকাশ : May 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন!

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহামানকে অপসারণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।

 


মফিজুর রহামানের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে রোববার সকালে উপজেলার কারেন্টের বাজার এলাকায় বিশম্ভরপুর উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রজনতা। মিছিলটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে যাওয়ার পথে মাল্টিপারপাস সেন্টারের সামনে পৌঁছালে বাঁধা দেয় কিছু সংঘব্ধ লোক। এসময় লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রজনতার উপর হামলা চালায় তারা। এই ঘটনায় দুপক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। আন্দোলনকারীদের অভিযোগ হামলাকারীরা বিএনপি রাজনীতির সাথে জড়িত।

 

তারা ইউএনও‘র পক্ষ নিয়ে মানববন্ধন বানচাল ও পরিস্থিতি অস্থিতিশীল করতে এই হামলা চালিয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। এদিকে হামলা ভিডিও ধারণের সময় সাংবাদিকদের দিকে তেড়ে এসে ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে হামলাকারীরা । সংবাদ সংগ্রহকালে কর্মরত সাংবাদিকদের সাথে অশুভন আচরন করে কিছু যুবক।

 

আন্দোলনকারীরা জানান, পতিত সরকারের আমলে পদায়ন পাওয়া ইউএনও মফিজুর রহমান বিশ্বম্ভরপুর উপজেলার পর্যটন খাত ধ্বংস করে দিয়েছেন। তিনি বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারী ও দুর্নীতির মাধ্যমে অবৈধ ভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। সিন্ডিকেটের মাধ্যমে বালু মহাল, সীমান্তে চোরকারবারীদের আশ্রয় পশ্রয় দিয়ে আসছেন। এমন দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে এলাবাসী সোচ্চার হয়েছে। শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচী চলাকালে ইউএনও তাঁর সিন্ডিকেটের লোকদের দিয়ে হামলা করেছেন। হামলাকারীদের বিচার ও ইউএনও মফিজুর রহমানের অপসারণে আগামী ৪৮ ঘন্টা আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।


বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে হামলা শিকার মো. শফিকুল ইসলাম নামের এক আন্দোলনকারী বলেন, ইউএনও  মফিজুর রহমান এলাকার পর্যটন খাত ধ্বংস করে দিয়েছেন। সে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি টাকা আত্মসাত করেছেন। আমরা এ ব্যাপারে দুদকে অভিযোগ করেছি। রবিবার দুপুরে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে উপজেলায়  যাচ্ছিলাম। কিন্তু পরিকল্পিতভাবে ইউএনও‘র লোকজন আমাদের উপর হামলা করেছে। আমিসহ আমাদের  অন্তত ১২ জন আহত হয়েছে। ইউএনও যে তুঘলকি কান্ড ঘটিয়েছেন তাঁর জন্য তাঁকেসহ হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে অপসারণ না করলেও আমরা তীব্র আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো।

 

এদিকে হামলা দেশী অস্ত্র নিয়ে অংশ নেয়া সোহাগ তালুকদার নিজেকে উপজেলা যুবদলের সাবকে ক্রীড়া সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে বলেন, আমরা এই মানববন্ধন ঠেকাতে আসছি। ইউএনও‘র বিরুদ্ধে উপজেলায় এসে মানববন্ধন করবে তা আমরা মেনে নিতে পারবো না। আন্দোলনকারীরা আওয়ামীলীগের দোসর বলে জানান তিনি।

 

তবে হামলার ঘটনায় নিজের সম্পৃক্ত থাকার বিষয়টি অস্বীকার করে উপজেলা নিবার্হী কর্মকর্তা মফিজুর রহমান বলেন, কিছু লোক আমার বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা অভিযোগ দিয়ে মানববন্ধন করেছে। এলাকাবাসী তা মানতে পারছে না।  তাই সচেতন এলাকাবাসী তাদের মানববন্ধন প্রতিহত করেছে। তারা চায় আমি যেনো এখানে থাকি।

 

অপরদিকে মানববন্ধনে হামলার সাথে জড়িতদের বিচারের পাশাপাশি আগামী ৪৮ ঘন্টার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবি  জানিয়ে বিকালে শহরে এক সংবাদ সম্মলেন করেছে ছাত্রজনতা। দ্রুততম সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণ করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইমন দোজা, জেলা যুব অধিকার নেতা তিমন চৌধুরী প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

1

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

2

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

3

আজ মহান স্বাধীনতা দিবস

4

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

5

ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

6

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

7

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

8

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

9

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

10

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

11

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

12

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

13

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

16

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

17

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

18

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

19

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

20