Global Sylhet24
প্রকাশ : Mar 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিজিবির অভিযানে সাতছড়ি সীমান্তে : ৬০ কেজি গাঁজা ও মদ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতছড়ি সীমান্তে এক বিশেষ অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা ও ৫ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৬ মার্চ) বিকেলে সাতছড়ি বিওপির একটি আভিযানিক দল দুর্গম পাহাড়ি বনাঞ্চল থেকে এসব মাদক জব্দ করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার বিকেলে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সাতছড়ি বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ির দুর্গম পাহাড়ি লেবু বাগান এলাকায় কয়েকজন চোরাকারবারীকে ভারত থেকে মাদক নিয়ে আসতে দেখা যায়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে দ্রুত গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৬০ কেজি গাঁজা ও ৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, মাদকবিরোধী এই তৎপরতায় চলতি মাসে এখন পর্যন্ত পৃথক অভিযানে মোট ১২৯ কেজি গাঁজা ও ৯৮ বোতল মদ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

৫৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি চোরাচালান রোধে স্থানীয় জনগণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ মহান স্বাধীনতা দিবস

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

3

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

4

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

5

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

6

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

7

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

8

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

9

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

10

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

11

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

12

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

13

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

14

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

15

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

16

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

17

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

18

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

19

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

20