Global Sylhet24
প্রকাশ : May 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

দুবাইয়ে লটারিতে কপাল খুলল প্রবাসীর, জিতলেন ১২ কোটি

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ‘দুবাই ডিউটি ফ্রি র‌্যাফেল ড্র’ লটারিতে ১০ লাখ মার্কিন ডলার জিতেছেন ভারতীয় এক প্রবাসী। ৬০ বছর বয়সী ওই ভারতীয় দ্বিতীয়বারের মতো এই লটারি জিতেছেন। লটারিতে পাওয়া মুদ্রার পরিমাণ বাংলাদেশি প্রায় ১২ কোটি ২২ লাখ ৩২ হাজার ৯০০ টাকা।

দেশটির ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দুবাই-ভিত্তিক ৬০ বছর বয়সী এক সৌভাগ্যবান ভারতীয় নাগরিক দ্বিতীয়বারের মতো লটারিতে এক মিলিয়ন ডলার জয়ী হয়েছেন। দুবাই ডিউটি ​​ফ্রি মিলেনিয়াম মিলিয়নেয়ার র‌্যাফেল ড্রতে এই পুরস্কার পেয়েছেন তিনি।

বুধবার দুবাইয়ে ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিয়নিয়ার ও ফাইনেস্ট সারপ্রাইজ ড্র অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় ওই প্রবাসীর নাম পল জোসে মাভেলি। তিনি দেশটির কেরালা অঙ্গরাজ্যের বাসিন্দা। ৯ বছরের কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো আমিরাতে এই র‌্যাফেল ড্রতে বিজয়ী হয়েছেন তিনি।


গত ৩৮ বছর ধরে আমিরাতের দুবাইয়ে বসবাস করে আসছেন ভারতের কেরালার বাসিন্দা পল জোসে। বুধবার অনুষ্ঠিত র‌্যাফেল ড্রয়ের টিকেট ১৭ জন বন্ধুকে সঙ্গে নিয়ে কিনেছিলেন তিনি। ১৯৯৯ সাল থেকে আমিরাতের এই লটারিতে অংশ নিয়ে আসছেন তারা।

এর আগে, ২০১৬ সালের নভেম্বরে আমিরাতে প্রথমবারের মতো লটারিতে ১০ লাখ ডলার জিতেছিলেন পল জোসে। সেই সময় তার ৯ জন বন্ধুর সঙ্গে ভাগাভাগি করে টিকেট কিনেছিলেন তিনি।


দুবাইয়ের ছোট এক নির্মাণ কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন পল। তিনি বলেন, দ্বিতীয়বারের মতো লটারিতে এই অর্থ পাওয়ায় আমি দুবাই ডিউটি ফ্রি কর্তৃপক্ষের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। 

১৯৯৯ সালে আমিরাতে দুবাই ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিয়নেয়ার র‌্যাফেল ড্র শুরু হয়। এই লটারিতে ২৫১তম ভারতীয় হিসেবে ১০ লাখ মার্কিন ডলার বিজয়ী হয়েছেন পল জোসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

1

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

2

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

3

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

4

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

5

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

6

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

7

আজ মহান স্বাধীনতা দিবস

8

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

9

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

10

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

11

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

12

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

13

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

14

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

15

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

18

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

19

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

20