Global Sylhet24
প্রকাশ : Apr 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিরাইয়ে ধান শোকানোকে কেন্দ্রকরে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ- সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসি গ্রামে ধান শোকানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে প্রান্ত দাস (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে ধান শুকানো নিয়ে দুই যুবকের মধ্যে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাউসি গ্রামের সেবক দাসের ছেলে পলাশ দাস ও একই গ্রামের চান মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২) মধ্যে ধান শুকানো নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পলাশ দাস শাকিলকে আঘাত করলে শাকিল দৌড়ে বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর শাকিল হাতে দেশীয় অস্ত্র বল্লম নিয়ে পলাশকে খুঁজতে বের হয়। পলাশকে না পেয়ে তার ছোট ভাই প্রান্ত দাসকে পেয়ে তার কাছে পলাশের অবস্থান জানতে চায়। এসময় উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে শাকিল বল্লম দিয়ে প্রান্তের বুকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা এগিয়ে এলে শাকিল পালিয়ে যায়।

আহত অবস্থায় প্রান্ত দাসকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মনি রানি তালুকদার তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যাই এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

1

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

2

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

3

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

4

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

5

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

6

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

8

বছর ঘুরে আজ খুশির ঈদ

9

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

10

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

11

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

12

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

13

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

14

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

15

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

16

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

17

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

18

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

19

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

20