Global Sylhet24
প্রকাশ : Aug 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি সাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করেনা - শাল্লায় এডভোকেট পাবেল চৌধুরী

শাল্লা প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ০২(দিরাই শাল্লা)  আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল,  বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে (৩১ দফা) বাস্তবায়নে শাল্লা উপজেলার হবিবপুর  ইউনিয়ন বিএনপির উদ্যোগে,  

সোমবার (২৫ আগস্ট)  বিকেলে স্থানীয় দারাইন বাজারে  গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেন, বিএনপি সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী, আমরা অসাম্প্রদায়িক চেতনানিয়ে কাজকরে যাবো।রাজনীতির মুল কথা হচ্ছে মানুষের সেবা করা, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করে আজ পর্যন্ত নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের সুখে দুঃখে  সেবা করার চেষ্টা করেছি, যতদিন বেঁচে থাকবো আপনাদের পাশে  থাকার চেষ্টা করবো। 
আমরা সবাই মিলে জনবান্ধব ও কল্যাণকর রাজনীতির চর্চা করবো  দূর্বৃত্তায়নের রাজনীতি পরিহার করে সম্প্রীতির রাজনীতি করে যাবো,তিনি দুঃখ করে বলেন আমরা হাওরবাসী অনেক বড় বড় নেতাদের জন্ম দিলে এলাকার শিক্ষা, যোগাযোগ, কৃষি সহ কোনো সেক্টরেই তারা আশানুরূপ উন্নয়ন করতে পারেননি, তাই এলাকার সার্বিক উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে আপনাদের মুল্যবান ভোট  প্রদান করতে হবে। 

শাল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো: আল আমিনের সভাপতিত্বে ও শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী  পরিচালনায় আরও বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিজান, শাল্লা উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক সোয়েব হাসান, দিরাই উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, দিরাই পৌর যুবদলের আহবায়ক মহি উদ্দিন মিলাদ,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমদ, শাল্লা উপজেলা কৃষক দলের আহবায়ক মাহতাব উদ্দিন,  শাল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক  দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন,চরনারচর ইউনিয়ন বিএনপির আহবায়ক আছাদুর রহমান খান আসিক,  বাহারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাঈদ হোসেন সাগর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন শিশু সহ ইউনিয়ন বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ,  উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুয়েল তালুকদার, ইমরান চৌধুরী, টিপু তালুকদার, টিপু মিয়া, শাল্লা উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল আহমদ দুলাল, দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু সহ স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

3

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

4

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

5

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

6

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

7

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

8

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

9

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

10

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

11

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

12

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

13

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

14

আজ মহান স্বাধীনতা দিবস

15

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

16

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

17

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

18

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

19

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

20