Global Sylhet24
প্রকাশ : Jun 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিরাইয়ে বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা

সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির উদ্যোগে পবিত্র ঈদুল আজহার পরবর্তী ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় দিরাই পৌর শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ওবায়দুর রহমান চৌধুরী মিশুর সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আমীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, হুমায়ুন কবির তালুকদার, আব্দুল করিম চৌধুরী, সদস্য মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক তালুকদার, আব্দুল ওয়াদুদ চৌধুরী, পংকজ দাস, আবু সাইদ চৌধুরী, কামরুল ইসলাম, সুমন মিয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর পর আমরা একটি সুন্দর ঈদ-পরবর্তী অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি, এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। ৫ আগস্টের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি রাজনৈতিক আন্দোলন ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

1

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

2

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

3

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

4

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

5

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

6

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

7

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

8

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

9

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

10

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

11

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

12

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

13

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

14

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

15

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

16

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

17

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

18

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

19

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

20