Global Sylhet24
প্রকাশ : Jul 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিরাইয়ে ৯ ইউনিয়ন বিএনপির ফরম বিতরণ সম্পন্ন, ১৬০ নেতার আবেদন

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯টি ইউনিয়নে এক মাসব্যাপী বিএনপির কর্মীসভা ও ফরম বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। ইউনিয়ন কমিটিতে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেতে উপজেলার ৯টি ইউনিয়নের ১৬০ জন নেতা আবেদন করেছেন।

গত ২৯ মে থেকে ১ জুলাই পর্যন্ত এ প্রক্রিয়ায় দিরাই উপজেলা বিএনপির কার্যালয় থেকে আগ্রহী নেতারা ফরম সংগ্রহ ও জমা দেন। ফরম বিতরণ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী এবং পংকজ দাস।

উল্লেখ্য, প্রতিটি ইউনিয়নের জন্য একজন আহ্বায়ক ও একজন যুগ্ম আহ্বায়কসহ ১১ সদস্যের কমিটি গঠন করা হবে। অর্থাৎ দুইটি পদে ৯টি ইউনিয়নে মোট ১৮ জন নেতা মনোনীত হবেন।

আবেদনসংখ্যা অনুসারে দেখা গেছে—

  •     রাজানগর ইউনিয়নে: ৩৫ জন
  •     করিমপুর: ২৫ জন
  •     জগদল: ১৮ জন
  •     তাড়ল: ১৬ জন
  •     ভাটিপাড়া: ১৫ জন
  •     চরনারচর ও সরমঙ্গল: প্রতিটিতে ১৪ জন করে
  •     রফিনগর: ১৩ জন
  •     কুলঞ্জ: ১০ জন

দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইফতেখার মো. নাবিল চৌধুরী বলেন, “প্রতিটি ইউনিয়নে ১১ সদস্যের কমিটি গঠন করা হবে—যার মধ্যে থাকবেন একজন আহ্বায়ক, একজন যুগ্ম আহ্বায়ক ও ৯ জন সদস্য। আবেদন যাচাই-বাছাই শেষে কমিটি ঘোষণা করা হবে। পরবর্তীতে এই ইউনিয়ন কমিটিগুলোর তত্ত্বাবধানে ৯টি ওয়ার্ডে কমিটি গঠন করা হবে।”

উপজেলা আহ্বায়ক আমীর হোসেন বলেন, “৯টি ইউনিয়নে এক মাসব্যাপী আমরা সফলভাবে কর্মীসভা সম্পন্ন করেছি এবং গতকাল ফরম বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। আমরা খুব শিগগিরই আহ্বায়ক কমিটির সভা ডেকে যাচাই-বাছাই করে একটি সুন্দর ও কার্যকর কমিটি উপহার দিতে পারব বলে আশাবাদী।”

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মঈণ উদ্দিন চৌধুরী মাসুক বলেন, “কর্মীসভা সফলভাবে শেষ হয়েছে। এখন দলীয় সিদ্ধান্ত ও আহ্বায়ক কমিটির সব সদস্যের মতামতের ভিত্তিতে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের বাছাই করা হবে। যাচাই-বাছাই শেষে ৯টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

1

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

2

বছর ঘুরে আজ খুশির ঈদ

3

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

4

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

5

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

6

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

7

দিরাইয়ে ধান শোকানোকে কেন্দ্রকরে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

8

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

9

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

10

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

11

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

12

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

13

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

14

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

15

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

16

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

17

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

18

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

19

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

20