Global Sylhet24
প্রকাশ : Jun 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইরানের আকাশ এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের আকাশ এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে, যদিও মার্কিন বাহিনী সরাসরি যুদ্ধে অংশগ্রহণের ঘোষণা দেয়নি। 

তবে বিবৃতিতে “আমরা” বলে কাদের কথা উল্লেখ করছে তা স্পষ্ট নয়। খবর আল জাজিরার।

সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরানের কাছে ভালো স্কাই ট্র্যাকার এবং অন্যান্য প্রতিরক্ষামূলক সরঞ্জাম ছিল, এবং প্রচুর পরিমাণে ছিল। কিন্তু আমেরিকান তৈরি, আমেরিকার কল্পনা এবং তৈরি ‘জিনিসপত্র’ এর সাথে এর তুলনা হয় না।

এর আগে ইরানের আকাশ নিজেদের নিয়ন্ত্রণে দাবি করেছিল ইসরায়েল।

এদিকে মঙ্গলবারও (১৭ জুন) টানা পঞ্চম দিনের মতো একে অপরের উপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও ইরান। এদিন নতুন করে ইসরায়েলে ৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলা থেকে নাগরিকদের বাঁচাতে ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর ইরান থেকে এই হামলা চালানো হয়।

টাইমস অব ইসরায়েল বলছে, ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর মধ্য ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে। যেসব এলাকায় সাইরেন বাজছে, সেখানকার বেসামরিক নাগরিকদের বোমা আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সাইরেন বাজানোর প্রায় পাঁচ মিনিট আগে আইডিএফ আগাম সতর্কতা জারি করেছিল। এর আগে ইরানে হামলা চালায় ইসরায়েল। দখলদার সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম ইরানে একের পর এক আক্রমণ চালিয়েছে তারা। এছাড়া মঙ্গলবার বিকেলে ইরানের রাজধানী তেহরান থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এসব হামলায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

1

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

2

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

3

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

4

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

5

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

6

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

7

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

8

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

9

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

10

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

11

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

12

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

13

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

14

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

15

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

16

বদলে যাওয়া ক্যাম্পাস

17

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

18

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

19

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

20