Global Sylhet24
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

উত্তাল শাহবাগ, চলছে হাদি হাদি স্লোগান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি (ওসমান হাদি)-র মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন ছাত্র-জনতা। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে বিক্ষোভকারীরা শাহবাগে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন, যার ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির শাহাদাতের খবর আসার পর ইনকিলাব মঞ্চের কর্মী-সমর্থক ও সাধারণ শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হন। 

এ সময় বিক্ষোভকারীরা ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কব’, ‘লীগ ধর, জেলে ভর’—এমন সব প্রতিবাদী স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন। তারা এই হত্যাকাণ্ডকে একটি সুপরিকল্পিত চক্রান্ত হিসেবে অভিহিত করে অবিলম্বে খুনি ও নির্দেশদাতাদের গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকা-৮ আসনে গণসংযোগ চলাকালে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করা হয়। দুর্বৃত্তদের ছোড়া গুলি তার মাথায় বিদ্ধ হলে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাকে বেসরকারি হাসপাতালে এবং সবশেষ গত সোমবার সরকারের বিশেষ উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে আজ রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।

পারিবারিক ও সাংগঠনিক সূত্রে জানা গেছে, ওসমান হাদির মরদেহ আগামীকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে। তার মৃত্যুতে ইতোমধ্যেই বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

শাহবাগ এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

3

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

4

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

5

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

6

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

7

বছর ঘুরে আজ খুশির ঈদ

8

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

9

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

10

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

11

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

12

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

13

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

14

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

15

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

16

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

17

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

18

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

19

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

20