Global Sylhet24
প্রকাশ : May 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

শেওড়াপাড়ায় দুই বোন খুনের রহস্য উদ্‌ঘাটন, গ্রেফতার ১

রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সেই সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১২ মে) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শেওড়াপাড়ায় জোড়া খুনের রহস্য উদ্‌ঘাটন করেছে ডিবি। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেফতারও করা হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফিং করবেন ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

গত শুক্রবার (৯ মে) রাতে মিরপুর মডেল থানার আওতাধীন পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণি এলাকা থেকে মরিয়ম বেগম (৬০) ও তার ছোট বোন সুফিয়া বেগমের (৫২) মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন রাত ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এরমধ্যে মরিয়ম বেগম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক কর্মকর্তা ছিলেন।

হত্যাকাণ্ডের পরদিন শনিবার (১০ মে) নিহত মরিয়ম বেগমের স্বামী বন বিভাগের সাবেক কর্মকর্তা কাজী আলাউদ্দিন বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

1

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

2

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

3

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

4

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

5

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

6

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

7

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

8

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

9

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

10

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

11

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

12

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

13

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

14

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

15

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

16

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

17

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

18

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

19

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

20