Global Sylhet24
প্রকাশ : Jul 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে সংঘর্ষ, আহত ৩০

আদালত থেকে জামিনে মুক্তি নিয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে বাকবিতন্ডার জেরে সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শুক্রবার (২৫ জুলাই) দুপুরে জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, ইসহাকপুর গ্রামের নোমান মিয়া ও একই গ্রামের ফিরোজ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি নোমান মিয়ার পক্ষের দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় ফিরোজ মিয়ার পক্ষের রুয়েল মিয়া ও নুর আলমকে কারাগারে পাঠায় আদালত।

 

গত বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়ে বাড়িতে আসার পথে প্রতিপক্ষের বাড়ির সামনে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে শুক্রবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক বদরুদ্দোজা বলেন, উভয় পক্ষের প্রায় ২৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ১৫ জনের মাথায় আঘাত রয়েছে।

 

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগের আলোকে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

1

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

2

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

3

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

4

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

5

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

6

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

7

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

8

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

9

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

10

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

11

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

12

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

13

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

14

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

15

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

16

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

17

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

18

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

19

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

20