Global Sylhet24
প্রকাশ : Jul 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

আবু সাইদ হত্যাকান্ডে দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

গাদিয়ালা গ্রামে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত আবু সাইদের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টায় দিরাই উপজেলার মিলনগঞ্জ বাজারে আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাজারের ব্যবসায়ী মো. আব্দুল তাহিদ।

সমাবেশে বক্তব্য রাখেন—মাওলানা লুৎফুর রহমান, মাওলানা বোরহান উদ্দিন, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, মো. মাহমুদ চৌধুরী, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মো. আব্দুল ওয়াদুদ খান, মাওলানা নোমান আহমদ, সৈয়দ তাহির আলী, মো. ওয়াছিদ হাসান, মো. আনোয়ার হোসেন, মো. মুজিব মিয়াসহ আরও অনেকে।

বক্তারা বলেন, গত ২২ জুন দিরাই উপজেলার হাতিয়া গ্রামে সন্ত্রাসী ধরতে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্ত্রাসীরা গাদিয়ালা গ্রামে পালিয়ে গেলে সেখানে সেনা সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় গুলির আঘাতে নিহত হন গাদিয়ালা গ্রামের নিরপরাধ যুবক আবু সাইদ।

বক্তারা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, দোষীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। তারা আরও বলেন, শান্তিপূর্ণ একটি গ্রামে এভাবে একজন নিরীহ মানুষের প্রাণ চলে যাওয়া আমাদের সমাজের জন্য লজ্জাজনক।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি জানান, সরকার যেন দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে।

জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, নিহতের ভাই কিবরিয়া এঘটনায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।তিনি জানান মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

1

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

2

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

3

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

4

দিরাইয়ে ধান শোকানোকে কেন্দ্রকরে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

5

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

6

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

7

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

8

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

9

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

10

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

12

আজ মহান স্বাধীনতা দিবস

13

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

14

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

15

বছর ঘুরে আজ খুশির ঈদ

16

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

17

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

18

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

19

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

20