Global Sylhet24
প্রকাশ : May 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বিআরটিসি বাসের সঙ্গে মাহেন্দ্রের সংঘর্ষ, নিহত ৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিআরটিসি বাসের সঙ্গে যাত্রীবাহী মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দত্তপাড়ায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তামনিম মুনমুন বলেন, এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন ভর্তি হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।  
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আতিকুর রহমান ঢাকা পোস্টকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বিআরটিসি বাসের সঙ্গে যাত্রীবাহী মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ থেকে ৪ জন। এ ঘটনায় উদ্ধার কাজ চলমান আছে।


স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বিআরটিসি বাসটি ময়মনসিংহ যাচ্ছিল। এ সময় ময়মনসিংহ থেকে ঈশ্বগঞ্জগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্রের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নামাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি যাত্রীবাহী মাহেন্দ্র সিএনজিকে ওভারটেক করে যেতে চাইলে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাসটির সঙ্গে মাহেন্দ্রের মুখোমুখি সংর্ঘষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

1

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

2

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

3

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

4

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

5

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

8

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

9

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

10

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

11

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

12

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

13

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

14

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

15

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

16

বদলে যাওয়া ক্যাম্পাস

17

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

18

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

19

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

20