Global Sylhet24
প্রকাশ : Apr 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি:- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে জায়গা নিয়ে বিরোধে আব্দুল হাই (৬০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।


শনিবার বিকেলে উপজেলার জারুলিয়া গ্রামের পার্শ্ববর্তী দোলনা এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
 


খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত আব্দুল হাই ওই এলাকার মৃত আব্দুস সাত্তারের পুত্র।
 

স্থানীয়রা জানান- আব্দুল হাই জারুলিয়া বাজারের একজন কাপড় ব্যবসায়ী। তার সঙ্গে দীর্ঘদিন যাবত জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার আবদাল মিয়া, কাপ্তান মিয়া, মোতাব্বির মিয়া ও মিরাজ মিয়ার। শনিবার বিকেলে আব্দুল হাই বিরোধপূর্ণ ওই জায়গায় বাঁশ ঝাড়ে বাশ কাটতে যায়। এসময় প্রতিপক্ষরা তার সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা তাকে এলোপাতারি ভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
 

এ বিষয়ে চুনারুঘাট থানার (ওসি) নূর আলম জানান, মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

2

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

3

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

4

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

5

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

6

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

7

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

8

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

9

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

10

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

11

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

12

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

13

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

14

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

15

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

16

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

17

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

18

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

19

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

20