Global Sylhet24
প্রকাশ : Jun 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিটধারীদের জন্য বাফুফের নির্দেশনা

বাংলাদেশের ফুটবলে নতুন দিনের স্বপ্ন দেখছেন ফুটবলপ্রেমীরা। হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম এবং সামিত সোমদের মতো প্রবাসী তারকা ফুটবলারদের হাত ধরে হারানো ঐতিহ্য ফিরে পেতে মুখিয়ে ফুটবল সংশ্লিষ্ট সবাই। 

আগামীকাল মঙ্গলবার (১০ জুন) সেই যাত্রার প্রথম লড়াই হতে যাচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে। আর সেই লড়াইয়ের আগে সোমবার (৯ জুন) টিকিটধারী দর্শকদের জন্য শেষ মুহূর্তের কিছু নির্দেশনা দিয়েছে বাফুফে।

এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে আগামীকাল সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটিকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে পাহাড়সম উত্তেজনা বিরাজ করছে। আর সে কারণে বিশৃঙ্খলা এড়াতে শেষ মুহূর্তের কিছু নির্দেশনা দিয়েছে বাফুফে।

এক বিবৃতিতে বাফুফে জানিয়েছে, ম্যাচের দিন অর্থাৎ আগামীকাল স্টেডিয়ামের গেট খোলা হবে দুপুর ২টায়। টিকিটবিহীন দর্শকদের স্টেডিয়ামে ঢোকার চেষ্টা না করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। ঢাকা শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

টিকিটধারী দর্শকদের জাতীয় স্টেডিয়ামের ৩নং গেটের সামনে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। দৈনিক বাংলা থেকে রাজউক ভবন পর্যন্ত দাঁড়ানোর জন্য দুটি লেনের ব্যবস্থা করা হবে। ১টি লেন যান চলাচলের জন্য খোলা রাখতে হবে। তবে এমন সুবিধা সবসময়ের জন্য নয়। ঈদের ছুটি এবং আশেপাশের অফিস বন্ধ থাকায় একবারের জন্য এই সুবিধা দেওয়া হয়েছে।

স্টেডিয়ামের মধ্যে ব্যাগ, বোতল এবং অতিরিক্ত কোনো সামগ্রী আনা নিষেধ। নকল টিকিটধারী বা টিকিট জালকারী কাউকে পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে নিয়ম মেনে চলা এবং নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য অনুরোধ করেছে বাফুফে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

1

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

2

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

3

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

4

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

7

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

8

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

9

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

10

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

11

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

12

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

13

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

14

আজ মহান স্বাধীনতা দিবস

15

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

16

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

17

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

18

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

19

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

20