Global Sylhet24
প্রকাশ : Jun 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটসহ সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৫১

সিলেটসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬২ জন মামলাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৪৮৯ জন অন্যান্য অপরাধে গ্রেফতার হয়েছেন।


বৃহস্পতিবার (৫ জুন) পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি - মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, “সারা দেশে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ পুলিশ। এই অভিযানে ১ হাজার ৬২ জন মামলাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে।


‘অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, একটি চায়নিজ কুড়াল, একটি দেশীয় অস্ত্র, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, পাঁচটি কার্তুজ, ৩০৩ রাইফেলের গুলির ৩০৩টি খালি খোসা, একটি কার্তুজের খালি খোসা এবং দুটি ধারালো ছুরি।


পুলিশ সদর দফতর জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে এই বিশেষ অভিযান আরও কয়েকদিন অব্যাহত থাকবে।

 

এআইজি ইনামুল হক সাগর বলেন, ‘অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশ মাঠে কাজ করছে। নিরাপদ সমাজ গঠনে নিয়মিত অভিযান চালানো হবে। জনগণের সচেতনতা ও সহযোগিতাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

1

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

2

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

3

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

4

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

5

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

6

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

7

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

8

বছর ঘুরে আজ খুশির ঈদ

9

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

10

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

11

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

12

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

13

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

14

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

15

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

16

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

17

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

18

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

19

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

20