Global Sylhet24
প্রকাশ : Aug 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

গ্যাস বিস্ফোরণে সন্তানের পর, আড়াই ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজীপুরের পূবাইল থানার মিরেরবাজার এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় চার মাস বয়সী সন্তানের মৃত্যুর পর আড়াই ঘণ্টার ব্যবধানে তার বাবা ও মাও মারা গেছেন।

নিহতরা হলেন মো. রিপন (২৬), তার স্ত্রী মোছা. হাফিজা আক্তার (২০) এবং তাদের চার মাস বয়সী শিশু রায়হান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রোববার সকালে বিস্ফোরণে দগ্ধ অবস্থায় একই পরিবারের তিনজনকে হাসপাতালে আনা হলে চার মাসের শিশু রায়হানকে মৃত ঘোষণা করা হয়। এরপর ৬ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে হাফিজা এবং ৭ আগস্ট ভোররাত সাড়ে ৪টার দিকে রিপন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাফিজার শরীরের ৭৫ শতাংশ এবং রিপনের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।

মাত্র চার দিনের ব্যবধানে একটি পরিবার সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যায়।

মৃত হাফিজার দাদা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবদুল গনি জানান, রাতে হাফিজার মৃত্যু হয় এবং ভোরে মারা যান রিপন। সকালে ঢাকায় তাদের বন্ধুদের উদ্যোগে জানাজা সম্পন্ন হয় এবং বিকেলে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

উল্লেখ্য, গত রোববার সকালে গাজীপুরের টঙ্গীর মিরেরবাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হন এবং তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

1

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

2

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

3

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

4

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

5

বছর ঘুরে আজ খুশির ঈদ

6

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

7

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

8

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

9

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

10

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

11

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

12

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

13

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

14

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

15

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

16

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

17

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

18

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

19

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

20