Global Sylhet24
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিজিবির অভিযানে সাড়ে তিন কোটি টাকার পণ্য জব্দ

সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে পৃথক অভিযান চালিয়েছে বিজিবি। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য ও যানবাহন জব্দ করেছে। উদ্ধারকৃত মালামালের মূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা।

 
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকার সীমান্তে সোমবার রাতে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি ও শাল উদ্ধার করা হয়।

 

একই সময়ে অপর একটি বালুবাহী ট্রাক তল্লাশি করে বালির নিচে লুকানো অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস ও জিরা জব্দ করা হয়। এছাড়া পৃথক অভিযানে বিওপি এলাকায় ভারতীয় মদ ও পেঁয়াজ উদ্ধার করা হয়েছে। অভিযানে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও ট্রাকও জব্দ করা হয়।

 

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে। এসব অভিযান শুধু অপরাধ দমনেই নয়, দেশের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

1

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

2

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

5

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

6

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

7

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

8

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

9

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

10

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

11

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

12

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

13

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

14

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

18

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

19

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

20