Global Sylhet24
প্রকাশ : May 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

৬ নারী ছিনতাই কারী সহ পুলিশের জালে ১৬ জন

সাভারে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ৬ নারীসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।


রোববার (২৬ মে) সন্ধ্যায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার নারী ছিনতাইকারীরা হলেন: ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়রুন্নাহার ওরফে খায়রুন্নাহার (২৩), একই জেলার লালচান বেগম (৩০), তাহমিনা আক্তার (২৫), নাছিমা আক্তার তাছলিমা (২৫), আলেক চান (২৫) ও হবিগঞ্জ জেলার জহুরা খাতুন (৩৬)।

গ্রেফতার পকেটমাররা হলেন: কক্সবাজার জেলার জিয়াবুল হক (২২), একই জেলার মো. তারেক (২০), মো. আরফান (২৪), নুরুল হক নুর (২৯) ও মো. সালাউদ্দিন (৩০)।

ছাত্র-জনতা হত্যার আসামিরা হলেন: সাভারের আসলাম মাতবর (৩৮), নাসির উদ্দিন (৩৮) ও ভাকুর্তার ছাত্রলীগ নেতা শাহীন হাসান ওরফে তুহিন (৩১)।এছাড়া গাড়ি চোর চক্রের সদস্য গ্রেফতার ফরিদপুর জেলার রাজীব আলী বিশ্বাস ও অটোরিকশা ছিনতাইকারী সাভারের কাউসার আহমেদ (১৮)।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে মলম পার্টি ও ছিনতাইকারী চক্র যাতে অন্যান্য অপরাধীরা যাতে অপরাধ সংঘটিত করতে না পারে সেই লক্ষ্যে বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ছিনতাইয়ের অভিযোগে ছয় নারীকে গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ অপর অভিযানে বাসে অভিযান পরিচালনা করে পাঁচ পকেটমারকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ১২টি মোবাইল উদ্ধার করা হয়। এছাড়া অটোরিকশা চোর চক্রের একজনকে গ্রেফতার ও অটোরিকশা উদ্ধার, গাড়িচোর চক্রের একজন গ্রেফতার ও গাড়ি উদ্ধার এবং ছাত্র-জনতা হত্যা মামলার তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার আইনি প্রক্রিয়া শেষ গ্রেফতার আসামিদের ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

1

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

2

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

3

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

4

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

5

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

6

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

7

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

8

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

9

বদলে যাওয়া ক্যাম্পাস

10

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

11

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

12

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

13

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

14

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

15

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

16

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

17

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

18

ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

19

বছর ঘুরে আজ খুশির ঈদ

20