Global Sylhet24
প্রকাশ : May 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

চাল চিনি ও মাদকদ্রব্যসহ ২১ লক্ষাধিক টাকার চোরাচালান জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ২৪ ঘণ্টায় ১৬টি বিওপি’র নিয়মিত টহল ও অভিযানে প্রায় ২১ লাখ ১০ হাজার ৭শ টাকার ভারতীয় চাল, চিনি, মদ, গাঁজা, ইস্কফ সিরাপ এবং বাইসাইকেল জব্দ করেছে। গতকাল বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- গত ২৯ ও ৩০ এপ্রিল তারিখে হবিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন শ্রীমঙ্গল, চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মোট ছয়টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। বিশেষ করে মাধবপুরের জগদীশপুরে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় চাল উদ্ধার করা হয়।
এছাড়া কাকমারাছড়া, বাল্লা, গুইবিল, তেলিয়াপাড়া ও হরিণখোলা এলাকায় পৃথক অভিযানে চিনি, ৯৮ বোতল মদ, ৫০ বোতল ইস্কফ সিরাপ, ৬ কেজি গাঁজা এবং বাইসাইকেল আটক করা হয়। সব পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বিজিবি সবসময় সীমান্তের নিরাপত্তা ও সমাজকে মাদকমুক্ত রাখার জন্য কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

1

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

2

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

3

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

4

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

5

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

8

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

9

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

10

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

11

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

12

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

13

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

14

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

15

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

16

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

17

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

18

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

19

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

20