Global Sylhet24
প্রকাশ : May 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে টাকার জন্য ভাইকে খুন : ঘাতক আটক

নিজস্ব প্রতিবেদক:- সিলেটে টাকা নিয়ে বিরোধের জের ধরে কেচি দিয়ে কুপিয়ে ছোট ভাইকে খুন করেছেন বড় ভাই। এই অভিযোগে ঘাতক ওই বড় ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত কেচি।


গ্রেফতারকৃত জাকারিয়া আহমদ (৩৫) সিলেটের কোম্পানীগঞ্জ থানার বাগজুর উত্তর পাড়া গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে। নিহত রুবেল আহমদ ইয়াহিয়া (২৫) তার ছোট ভাই।


গতকাল বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ থানার ইছাকলস ইউনিয়নের দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ৮ মাস আগে রুবেলের বিয়ে হয়। বড় জাকারিয়ার সাথে তার টাকা পয়সা নিয়ে বিরোধ চলে আসছিল। গত  ২৮ এপ্রিল রাতে এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে জাকারিয়া ধারালো কেচি দিয়ে রুবেলের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। স্বজনরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
 

এ ঘটনায় রুবেলের স্ত্রী বাদি হয়ে তার ভাসুর জাকারিয়াকে একমাত্র আসামী করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

গতকাল বৃহস্পতিবার জাকারিয়াকে গ্রেফতারের পর তার দেখানো মতে তার বাড়ির পিছনের ঝোপঝাড় হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কেচি উদ্ধার করে পুলিশ।
 

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) উজায়ের আল মাহমুদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

1

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

2

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

3

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

4

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

5

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

6

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

7

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

8

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

9

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

10

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

11

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

12

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

13

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

14

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

15

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

16

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

17

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

18

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

19

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

20