Global Sylhet24
প্রকাশ : Jun 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার চোরাচালানি ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার বিজিবির ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির টহল দল এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, কালাসাদেক, বিছনাকান্দি, উৎমা, তামাবিল ও শ্রীপুর বিওপি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা গরু, চিংড়ির রেনুপোনা, জিরা, চকলেট, বিস্কুট, হরলিক্স, সাবান, অলিভ অয়েল, কসমেটিকস, বিদেশি মদ ও ফেনসিডিল জব্দ করা হয়।

এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ শিং মাছ জব্দ করা হয়। বিজিবির ভাষ্যমতে, জব্দকৃত সব পণ্যের আনুমানিক মূল্য ৪৩ লাখ ১১ হাজার ৬২০ টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে। এরই অংশ হিসেবে এ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

1

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

2

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

3

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

4

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

5

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

6

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

7

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

8

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

9

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

10

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

11

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

12

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

13

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

14

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

15

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

18

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

19

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

20