Global Sylhet24
প্রকাশ : Apr 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে আ.লীগ সভাপতিসহ ৫ নেতা কারাগারে প্রেরণ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ৫ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেমায়েত উদ্দিন এ আদেশ দেন।


আওয়ামী লীগের নেতাদের জামিন না মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি মল্লিক মো. মঈন উদ্দীন আহমদ সোহেল।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বিশ্বম্ভরপুর উপজেলা সদরে আন্দোলকারী ছাত্র-জনতার ওপর ব্যাপক হামলার ঘটনা ঘটে। হামলায় আহত উপজেলার ছাড়ারকোনা গ্রামের বাসিন্দা নাজমুল হাসান ৯৭ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করে আমল গ্রহণকারী বিশ্বম্ভরপুর আদালতে মামলা দায়ের করেছিলেন।

এ মামলার আসামি আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তালুকদার, বেনজির আহমদ মানিক, উপজেলা যুবলীগের আহ্বায়ক খালেদ মাহমুদ তালুকদার, ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন এবং আনোয়ার হোসেন সোমবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এদিকে জামিন শুনানিকালে বাদীপক্ষের আইনজীবী ও জেলা বারের সভাপতি অ্যাড. আব্দুল হক বললেন, ‘গত ৪ আগস্ট রফিকুল ইসলাম তালুকদারসহ আসামিরা আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছিল। আন্দোলনে অংশ নেওয়া স্কুল শিক্ষার্থীরা সাঁতার কেটে নদী পার হতেও পারেনি, তাদেরকে বাধা দেওয়া হয়েছিল। এমনকি হাসপাতালে গিয়েও শিক্ষার্থীরা রক্ষা পায়নি। তাদেরকে জামিন দিলে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আদালত বিষয়টি বিবেচনায় রেখেছেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল বলেন, ‘শুনানি শেষে সার্বিক বিবেচনায় আদালত জামিন না মঞ্জুর করেছেন। আশা করছি, আগামী তারিখে এ আদালতেই আমরা ন্যায় বিচার পাব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

1

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

2

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

3

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

4

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

5

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

6

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

7

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

8

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

9

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

10

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

11

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

12

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

13

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

14

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

15

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

16

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

17

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

18

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

19

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

20