Global Sylhet24
প্রকাশ : May 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে পীরের আস্তানা থেকে নারীসহ অস্ত্র উদ্ধার

মৌলভীবাজারে কথিত এক পীরের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সদর মডেল পুলিশ জানায়, মঙ্গলবার পীরের সাগরিদরা পুলিশের উপর  হামলা চালালে পুলিশ অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।


মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার খালিশপুর থেকে পুলিশ এক আসামীকে ধরে নিয়ে আসছিল। ফেরার পথে যুগিডর এলাকায় সন্ত্রাসী পীর আজাদের সহযোগী জুবের এক যুবককে মারধর করতে দেখতে পায় পুলিশ সদস্যরা। ওই সময় মৌলভীবাজার মডেল থানার সাব ইন্সপেক্টর উৎপল পাল এগিয়ে গেলে সন্ত্রাসী জুবের পীর আজাদের বাসা থেকে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশকে ধাওয়া করে। এর কিছুক্ষণ পর পুলিশের একটি টিম পীর আজাদের বাড়ী ঘিরে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করে এবং সন্ত্রাসী পীর আজাদের মা ও বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।



এ ঘটনার সত্যতা স্বীকার করে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন জানান, সন্ত্রাসী পীর আজাদের মা ও বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পীর আজাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই সহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

3

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

4

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

7

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

8

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

9

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

10

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

11

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

12

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

13

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

14

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

15

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

16

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

17

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

20