Global Sylhet24
প্রকাশ : Sep 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

শহীদ জিয়া দেশের মানুষের কল্যাণে বিএনপি প্রতিষ্টিত করে ছিলেন, ----দিরাইয়ে এড, পাবেল চৌধুরী

দিরাই প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ০২(দিরাই শাল্লা)  আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, ১৯৭৮  সালে শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমান এদেশের মানুষের কল্যাণের জন্য উৎপাদন মুখী রাজনীতি প্রবর্তন করে ছিলেন,তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। কালের আবর্তে  বিএনপি আজ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিনত হয়েছে। শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে গনতন্ত্রের মা, বিএনপির চেয়ার পার্সন  দেশনেত্রী বেগম খালেদা ও  ভারপ্রাপ্ত চেয়ারম্যান  দেশ নায়ক তারেক রহমান নির্লশ ভাবে কাজ করে যাচ্ছেন, দেশের উন্নয়নে দেশ নায়ক তারেক রহমান ৩১ দফা কর্মসূচী ঘোষণা করেছেন। 


দেশের শান্তি প্রিয় মানুষ  আজ বিএনপির দিকে চেয়ে রয়েছেন, তাই দেশের গনতন্ত্রও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে হবে।  মঙ্গলবার( ২সেপ্টেম্বর)  বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল করিম, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোয়েব হাসান, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবুল সরদার, মন্জু মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক মহি উদ্দিন মিলাদ,সুনামগঞ্জ জেলা তরুণ সভাপতি আবুল ফজল আকাশ,তরুণ যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি  আবু হাসান চৌধুরী সাজু, কলেজ ছাত্রদলের সভাপতি সালমান মিয়া প্রমুখ। 

পাবেল চৌধুরী আরও  বলেন, আমি ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী ছাত্রলের মাধ্যমে রাজনীতি শুরু করি। অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ আপনাদের সেবা করার মহান ব্রতী নিয়ে আপনাদের পাশে এসেছি, আপনাদের সহযোগিতা ও ভালো বাসায় সত্যই আমি অভিভূত।  আমার বাবা আব্দুস শহীদ চৌধুরী আজীবন আপনাদের সাথে নিয়ে রাজনীতি করে গেছেন, বাবার  পথ ধরে আমি ও আপনাদের সেবা করতে চাই, আমি সবসময় দিরাই শাল্লা বাসীর সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি, যতদিন বেঁচে থাকবো আপনাদের সেবা করে যাবো।আজকের প্রখর রোদ উপেক্ষা করে ছাত্র জনতার  এ বিশাল সমাবেশ প্রমান করে আপনার কতটা ভালো বাসেন বিএনপিকে।  আপনাদের নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দেওয়ার যোগ্যতা আমার নেই। 

আপনাদের ভালো বাসাই আমার  জীবনের পথ চলার পাথেয়। তিনি বলেন দেশ এখন নির্বাচনের পথে, আর দেশের মানুষ তাদের মুল্যবান ভোট দিতে বিএনপির দিকে চেয়ে আছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে  উন্নয়ন বঞ্চিত হাওর বাসীর ভাগ্যের পরিবর্তনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে।সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা  মিছিল সহ উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে জড়ো হন। দুপুরে তাহির রায়হান চৌধুরী পাবেলের নেতৃত্ব জন্ম দিনের বিশাল শোভাযাত্রা উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে শুরু হয়ে দিরাই পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা পয়েন্টে সমাবেশের মধ্য দিয়ে জন্ম দিনের অনুষ্ঠান শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

1

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

2

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

3

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

4

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

5

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

6

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

7

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

8

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

9

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

10

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

11

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

12

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

13

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

14

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

15

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

16

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

17

খালেদা জিয়া দেশে ফিরছেন কাল পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

18

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

19

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

20