অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট মহানগর যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েলকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) সাড়ে ১২টার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) একই অভিযানে দিরাই উপজেলার নতুন বাগবাড়ী গ্রামের ছুরত মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা উজ্জ্বল এবং রাঙ্গামাটিয়া গ্রামের ওয়ার্ড যুবলীগ নেতা সুকুমারকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, অপারেশন ডেভিল হান্ট–এর অভিযানে গ্রেফতারকৃত আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন