Global Sylhet24
প্রকাশ : Jul 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে ২ পরিবহন নেতা ফলিক ও রুনু কারাগারে

সিলেটের বহুল আলোচিত ও প্রভাবশালী পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক এবং রুনু মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার (২৭ জুলাই) সকালে বিস্ফোরক ও ভাংচুরের একটি মামলায় জামিন নিতে গেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শরীফুল হক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।


এ তথ্য নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল খালিক।

 

তিনি জানান, ২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং-বি-১৪১৮) এর নির্বাচন চলাকালে কদমতলী টার্মিনালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় সেলিম আহমদ ফলিক ১ নম্বর এবং রুনু মিয়া ২ নম্বর আসামী ছিলেন। এতদিন তারা জামিনে ছিলেন। কিন্তু রোববার (২৭ জুলাই) জামিনের আবেদন নিয়ে আদালতে উপস্থিত হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

উল্লেখ্য, পতিত আওয়ামী সরকারের আমলে ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সেলিম আহমদ ফলিক সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্তও তিনি একই পদে ছিলেন। 

২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়নের নির্বাচনে সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়ার নেতৃত্বে কদমতলী টার্মিনালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ওই বছরের ১৩ ডিসেম্বর দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম। সেই মামলায় তারা জামিনে ছিলেন।

 

সর্বশেষ, রোববার জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

1

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

2

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

3

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

4

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

5

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

6

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

7

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

8

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

9

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

10

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

11

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

12

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

13

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

14

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

15

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

16

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

17

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

18

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

19

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

20