Global Sylhet24
প্রকাশ : Aug 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট-ঢাকা মহাসড়কে গাছ ফেলে ডাকাতি

সিলেট-ঢাকা মহাসড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে।

 


শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া সিলেটে-ঢাকা পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের  অংশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

জানা গেছে- সুরমা চা বাগান এলাকার চুনারুঘাট থেকে মাধবপুরগামী দুটি ট্রাকের চালকের গতিরোধ করে বাটন ফোন ও হাত খরচের টাকা ছিনিয়ে নেয় ডাকাতদল।

 

এরপর আরও কয়েকটি যানবাহন সেখানে আটকা পড়ে। এসময় সেসব যানবাহনেও ডাকাতির চেষ্টা করা হলে যাত্রীদের মধ্য থেকে কেউ বিষয়টি চুনারুঘাট থানাকে অবগত করে।

 

পরে তাৎক্ষণিক চুনারুঘাট থানা পুলিশ, মাধবপুর থানা ও তেলিয়াপাড়া ফাঁড়ি থেকে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে ডাকাত দল পালিয়ে যায়।

 

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি বলেন- তারা সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছিল।

 

পুলিশ ঘটনাস্থলে পৌছে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ওসি বলেন- ঘটনাস্থল মাধবপুর থানাধীন। তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

1

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

2

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

3

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

4

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

5

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

8

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

9

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

10

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

11

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

12

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

13

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

14

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

15

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

16

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

17

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

18

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

19

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

20