Global Sylhet24
প্রকাশ : May 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে ইমাম রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা

গাজীপুর জেলা কারাগারে ইমাম রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় তার স্ত্রীর দায়ের করা এজাহারের ভিত্তিতে পূবাইল থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।

মামলায় নাম উল্লেখ করে ১৭ জনকে আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আমিরুল ইসলাম জানান, “ইমাম রইস উদ্দিনের মৃত্যুর ঘটনা তদন্তাধীন। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা গ্রহণ করেছি এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও অভিযান চলমান রয়েছে।”

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল সকালে রইস উদ্দিনের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ তুলে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। এ সময় তাকে গলায় জুতার মালা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা দায়ের হলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ওই রাতেই কারাগারে অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ করে, এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

1

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

2

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

3

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

4

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

5

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

6

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

7

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

8

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

9

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

12

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

15

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

16

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

17

আজ মহান স্বাধীনতা দিবস

18

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

19

সিলেট নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ

20