Global Sylhet24
প্রকাশ : Jun 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন বন্ধু নিহত

নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। সোমবার (১০ জুন) রাত সাড়ে ১১টার দিকে ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কের উপজেলার বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), বদু মিয়ার ছেলে আশিক মিয়া (২৩) ও বাবুল মিয়ার ছেলে অপু মিয়া (২০)। তারা তিনজন বন্ধু ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় সাইফুল, আশিক ও অপু নরসিংদী শহরে খেলার সামগ্রী কেনার জন্য এসেছিলেন। বাড়ি ফেরার পথে সাড়ে ১১টার দিকে ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় সামনে থেকে আসা একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনজনই ওই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাইফুল ও আশিক মারা যান। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত অপু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথে অপুও মারা যান।

নিহতদের বন্ধু ওবায়দুল হক জানান, তারা তিন বন্ধুই নিয়মিত খেলাধুলা করত। তারা খেলার সামগ্রী কিনে আসার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসাইন বলেন, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। লাশ থানায় রাখা হয়েছে। নিহতদের পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে যাওয়ার জন্য আবেদন করছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

1

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

2

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

3

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

4

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

5

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

6

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

7

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

8

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

9

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

10

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

11

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

12

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

15

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

18

দিরাইয়ে ধান শোকানোকে কেন্দ্রকরে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20