Global Sylhet24
প্রকাশ : May 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে এখন পর্যন্ত আটক ৫৯

মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে পুশ‌ ইনের ঘটনায় বড়লেখা থেকে আরও ৪৪ জনকে আটক করেছে বিজিবি। এ নিয়ে মৌলভীবাজারে এখন পর্যন্ত আটকের সংখ্যা দাঁড়াল ৫৯ জন।


বৃহস্পতিবার (৯ মে) অনুপ্রবেশের সময় তাদের আটক করে বিজিবি। এদের মধ্যে রোহিঙ্গা নাগরিক রয়েছেন বলে জানিয়েছে বিজিবি।



স্থানীয়ররা বলছেন, মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় শতাধিক মানুষকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার অনুপ্রবেশের সময় কমলগঞ্জের ধল‌ই সীমান্ত থেকে ১৫ জনকে আটক করেছে বিজিবি। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।


অনুপ্রবেশের ঘটনায় আটকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। এর মধ্যে ধলই সীমান্ত দিয়ে ১৫ জন, বড়লেখা উপজেলার পাল্লাতল ও লাতু সীমান্ত দিয়ে ৪৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন)। এদের মধ্যে নারী-শিশুসহ রয়েছেন ভারতীয়ও।


বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ুম বলেন, সীমান্তে পুশ‌ ইনের ঘটনায় আটক ৪৪ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি।


কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ধল‌ই সীমান্তে আটক ১৫ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে।‌


মৌলভীবাজারের পুলিশ সুপার একেএম জাহাঙ্গির হোসেন বলেন, এ ঘটনার পর থেকেই মৌলভীবাজারের সব সীমান্তে টহল বৃদ্ধি করা হয়েছে। ভারত ও পাকিস্তানের সংঘটিত যুদ্ধের সুযোগ নিয়ে যাতে কোনো সন্ত্রাসী ও অবৈধভাবে যাতে দেশের সীমানা দিয়ে কেউ প্রবেশ করতে না পারে সেজন্য আইজিপি থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সে মোতাবেক পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

1

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

2

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

3

কোম্পানীগঞ্জে চো'রাই''কৃত ৬টি গরুসহ আ'ট'ক ১

4

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

5

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

6

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

7

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

8

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

9

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

10

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

11

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

12

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

13

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

14

আজ মহান স্বাধীনতা দিবস

15

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

16

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

17

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

18

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

19

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

20