Global Sylhet24
প্রকাশ : Jun 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিরাইয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে জমিয়তের গণসমাবেশ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ইনসাফভিত্তিক ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ৩টায় দিরাই থানাপয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মহিউদ্দিন কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তার হোসেন চৌধুরীর পরিচালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুর ইসলাম আফেন্দি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিবি।

এছাড়াও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিরাই-শাল্লা আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা শুয়াইব আহমদ।

আরও বক্তব্য রাখেন আব্দুল মালিক চৌধুরী, মাওলানা কেফায়েত উল্লাহ আযহারী, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা তাহফিযুল হক, মাওলানা আনোয়ারুল ইসলাম ও মাওলানা মুশতাক আহমেদ, মাওলানা আবিদুর রহমান, খলিলুর রহমান সাদী, ফয়সল আহমেদ, প্রমুখ।

গণসমাবেশে ড. শুয়াইব আহমদ বলেন, “স্বাধীনতার ৫৩ বছরে দিরাই-শাল্লা এলাকার বাস্তব উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে এখানকার মানুষ চরমভাবে পিছিয়ে পড়েছে।” তিনি সব ধর্ম-বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান।

মাওলানা জুনাইদ আল হাবিবি বলেন, “দিরাইয়ে এসে মনে হয় যেন এ অঞ্চল এখনো স্বাধীনতার ছোঁয়া পায়নি। রাস্তাঘাটের বেহাল দশা, হাওরবাসীর ন্যূনতম সুযোগ-সুবিধা নেই। শুধু এমপি হলে হবে না, জনগণের জন্য কিছু করতে হবে। ফ্যাসিবাদের রাজত্ব দীর্ঘদিন সহ্য করেছে মানুষ, এখন পরিবর্তনের সময় এসেছে।”

গণসমাবেশে বক্তারা ইসলামি মূল্যবোধে ভিত্তিক ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য জনগণকে সচেতন ও সংগঠিত হওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

1

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

2

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

5

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

6

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

7

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

8

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

9

সিলেটে পৌঁছে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী

10

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

11

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

12

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

13

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

14

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

15

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

16

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

17

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন টুডেসিলেট টুয়েন্টিফোর ডটকমের সম

18

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

19

ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

20